, ,

সাবেক শিবির নেতা সাইফ উদ্দিনের বিরুদ্ধে সিলেটে ছাত্রদলের মানববন্ধন

admin
প্রকাশিত October 20, 2026, 12:55 PM
সাবেক শিবির নেতা সাইফ উদ্দিনের বিরুদ্ধে সিলেটে ছাত্রদলের মানববন্ধন

সিলেট প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং মিথ্যা অপপ্রচারের অভিযোগে সিলেটে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

গত ১৯ অক্টোবর (সোমবার) সিলেট জেলা ছাত্রদলের সদস্য কামরান আহমেদ সাকেলের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাবেক ছাত্রশিবির নেতা মো. সাইফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন উপস্থিত নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত কিছুদিন ধরে তারা মো. সাইফ উদ্দিনের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। সেখানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি সরকারকে নিয়ে কটূক্তি এবং মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে তাদের দাবি। এ ধরনের কর্মকাণ্ডে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলেও জানান তারা।

বক্তারা আরও বলেন, একজন রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়িয়ে রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ সময় বক্তারা প্রশাসনের প্রতি মো. সাইফ উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে অনতিবিলম্বে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। পাশাপাশি দলীয়ভাবেও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তারা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা অপি আহমেদ, মারজান হোসাইন, নাসির হোসাইন, রাসেল মিয়া, রাব্বি সালামসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিজ্ঞপ্তি